গাড়ির যন্ত্রাংশ দিয়ে শিল্পীর সৃষ্টি ভাঙা দিয়ে গড়া বাগদেবী
দি নিউজ লায়ন ; সারা বিশ্ব এখনও কোভিড ভারে জর্জরিত। বহু প্রানহানীর কারনে আমরা অনেকেই মারাত্মক এই মারণ ভাইরাসের আক্রমনে হারিয়েছি আপনজন।এই মারন ভাইরাসের প্রকোপে সামাজিক,আর্থিক,রাজনৈতিক সমস্ত ক্ষেত্রেই বিরাট প্রভাব পড়েছে।স্তব্ধ হয়ে যাওয়া বিশ্ব আবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে।বাঙলার উৎসব প্রিয় বাঙালির সমস্ত উৎসবের আনন্দ মাটিতে মিশেছে।ইতিমধ্যেই কোরোনার প্রতিষেধক স্বাস্থ্যকর্মীদের দেওয়া হলেও তা কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
এই সময়ে মঙ্গলবার সরস্বতী পুজো।বাঙালির এই উৎসব কে ঘিরে আনন্দের সীমা নেই।দুর্গাপুরের থিম মেকার সোমনাথ অধিকারী সারা বিশ্বকে কোভিড মুক্ত করার প্রার্থনা জানিয়ে স্কুটার ও মোটরসাইকেলের ভাঙাচোরা যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছেন বাগদেবী। প্রায় ৪ ফুট লম্বা এই বাগদেবী তৈরি করতে সময় লেগেছে ১ মাস।এই ভাঙাচোরা জিনিস দিয়ে সরস্বতী গড়ার কারনে নামকরণ ভাঙা দিয়ে গড়া।
শিল্পীর কথায় কোভিডে আক্রান্ত বিশ্ব ভেঙে গেছে।আর্থিক,সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে ভেঙে পড়া এই বিশ্বকে আবার সবাই মিলে গড়ে তুলতে হবে আর সেই বার্তা দিতেই এই প্রতিমা।স্কুটার ও মোটরসাইকেলের ভাঙাচোরা তেল কালি মাখা যন্ত্রাংশ পরিষ্কার করে তা ঝালাই করে বাগদেবীকে গড়ে তোলা।তার ওপর পড়েছে তামাটে রঙের প্রলেপ।
শিল্পী সোমনাথ অধিকারি প্রখ্যাত এক থিম মেকার। কিন্তু এবার উৎসবে ভাটা।তাই শিল্পী ভাবনাও যে কোভিড ভারে জর্জরিত তা আর বলার অপেক্ষা রাখেনা।তাই শিল্পীর প্রার্থনা নতুন করে গড়ে উঠুক ভেঙে পড়া বিশ্ব।

Post a Comment